শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

খেলাধুলা শৃঙ্খলা, দলবদ্ধতা ও কর্মদক্ষতা বাড়ায়: মহাব্যবস্থাপক সুবক্তগীন

বাংলাদেশ রেলওয়ের ১৫তম আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শারীরিক সক্ষমতা, পারস্পরিক সম্প্রীতি ও দলগত মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল), চট্টগ্রামের উদ্যোগে ১৫তম আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ও জোনাল স্পোর্টস কাউন্সিলের সভাপতি মো. সুবক্তগীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওপিএস (পূর্ব) মো. সফিকুর রহমান, চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভীরুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসহ পূর্বাঞ্চলের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি মানুষের মানসিক শক্তি, ধৈর্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল দলবদ্ধতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়, যা কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। খেলাধুলা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং কাজের চাপ ও মানসিক ক্লান্তি কমাতে সহায়ক ভূমিকা পালন করে।”

তিনি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ কর্মপরিবেশ ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।

জোনাল স্পোর্টস কাউন্সিল আয়োজিত এবারের টুর্নামেন্টে পূর্বাঞ্চলের চারটি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় ডিএসএ সদর ট্রাইবেকার দল ডিএসএ (পাহাড়তলী)-কে পরাজিত করে জয় লাভ করে।

দ্বিতীয় খেলায় ডিএসএ (চট্টগ্রাম) শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ডিএসএ (ঢাকা)-কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সফল ও প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ