শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

“বন্যাদুর্গত মানুষ স্ব স্ব কাজে না ফেরা পর্যন্ত খাদ্য সহায়তা দেয়া হবে”

বাঁশখালীকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: ত্রাণমন্ত্রী / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) : বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে চট্টগ্রামের বাঁশখালীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ শুরু করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা এলাকার ফলোয়ানপাড়া খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ মাঠে বন্যাকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে উঁচু স্থানে বীজতলা তৈরির ব্যবস্থা, প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা হবে, যাতে আসন্ন মৌসুমে খাদ্য উৎপাদন ব্যাহত না হয়।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, বন্যার পানি নেমে গেলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ মোকাবিলার চিকিৎসাসামগ্রী প্রস্তুত রেখেছে। স্থানীয় প্রশাসনকে স্বাস্থ্যসেবা প্রস্তুতি নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশে ৫০টি বড় খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে বাঁশখালীর জলকদর খাল অন্যতম। দীর্ঘদিন খালগুলোর সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। খালগুলো পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রী বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন, ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল হক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ