শিরোনাম
চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং শিশুদের হৃদরোগে সচেতনতার আহ্বান, এভারকেয়ারের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১০ বছর পূর্তি চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চট্টগ্রাম রেলওয়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ চন্দনাইশে যৌথ অভিযান: অবৈধ করাতকল বন্ধ, সরকারি জায়গার দোকান উচ্ছেদ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সুমন সভাপতি, ফরহাদ সম্পাদক

বার্তা টুডে ডেস্ক / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের আনোয়ারা প্রতিনিধি হুমায়ুন কবির শাহ সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের প্রতিনিধি ফরহাদুল ইসলাম।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতারা তাদের দায়িত্বকালীন বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং নতুন নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে আনোয়ারা সাংবাদিক সমিতি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহসভাপতি দৈনিক সংবাদের কাঞ্চন সুশীল, সহসভাপতি দৈনিক আমাদের সময়ের ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক সি-ভয়েসের জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক আজকের বিজনেস বাংলাদেশের মো. জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রামের শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নুরুল কবির।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এনপিবির রূপন দত্ত, সময়ের আলোর এনামুল হক নাবিদ এবং দেশ রূপান্তরের জাহেদুল হক। সদস্য হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের রতন কান্তি দাশ এবং আমার বার্তার সাইদুর রহমান রনি।

নবনির্বাচিত সভাপতি হুমায়ুন কবির শাহ সুমন বলেন, “সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও পেশাদার সংগঠন হিসেবে আনোয়ারা সাংবাদিক সমিতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বলেন, “সংগঠনের সকল সদস্যের সহযোগিতা নিয়ে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে আনোয়ারা সাংবাদিক সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী করে গড়ে তোলা হবে।”

অনুষ্ঠি শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের ঐক্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পেশাগত মূল্যবোধ সমুন্নত রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ