শিরোনাম
গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন মানবাধিকার সুরক্ষায় চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি, সভাপতি লায়ন সালাউদ্দীন আলী সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত চন্দনাইশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

নিনর্বাচনের আগে হাসিনা-সহযোগীদের রায় হয়নি- প্রতিমন্ত্রী মীর হেলাল

চবি প্রতিনিধি / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “অনেকে বলেন এই দুই বছরে বিচার হয়নি কথাটি সত্য। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে কোনো রায় হয়নি। তবে নির্বাচনের পর নির্বাচিত সরকার খুনি হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে।”

৫ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনসহ সব অন্যায়ের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে, কেউ পালাতে পারবে না। তবে নিরীহ মানুষের প্রতি কোনো অন্যায় করা যাবে না। বিচারব্যবস্থাকে প্রতিহিংসার নয়, ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হতে হবে।”

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সংসদের দক্ষিণ প্লাজায় একটি রাজনৈতিক দল ছাড়া প্রায় সবাই স্বাক্ষর করেছে। তারেক রহমান যে কথা বলেছেন, তা বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে ১৭ সদস্যের সংবিধান সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে বিএনপির সাতজন, বিভিন্ন দলের পাঁচজন এবং জামায়াতে ইসলামীর পাঁচজন সংসদ সদস্য রয়েছেন। কমিটির প্রস্তাবের বিষয়ে জামায়াত জানিয়েছে, তারা প্রস্তাব প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায় না।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সিনেটে সিদ্ধান্ত হয়েছে, শহীদ ফরহাদ ও শহীদ তরুয়ার পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুই বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

সকালে উদ্ধোধন ও বিজয় র‍্যালির মধ্য দিয়ে শুরু হয়েছিল এ আয়োজন। প্রবন্ধ উপস্থাপক ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান। এছাড়াও দিনব্যাপী আয়োজনে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, মঞ্চ নাটক ও বিষয়ভিত্তিক নাচ, সংগীত বিভাগের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের গান পরিবেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ