শিরোনাম
পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান: আসলাম চৌধুরী নিনর্বাচনের আগে হাসিনা-সহযোগীদের রায় হয়নি- প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে দিয়েছে: ব্যারিস্টার সরোয়ার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা

বার্তা টুডে ডেস্ক / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত সুবিধা এবং রোগীদের সেবার মান পর্যালোচনা করেন তিনি। একই সঙ্গে চিকিৎসাসেবা আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের শুরুতে মহাব্যবস্থাপক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি সেবা, ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি হাসপাতালের বিদ্যমান সুযোগ-সুবিধা, চিকিৎসা সরঞ্জামের ব্যবহার এবং রোগীদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় চিকিৎসাসেবা সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী পরামর্শ দেন।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মহাব্যবস্থাপক। তিনি রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকতা, পেশাদারিত্ব ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান চিকিৎসা কর্মকর্তা (পূর্ব), বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম), ঢাকা, বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা, হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট এবং অন্যান্য টেকনিক্যাল সদস্যরা।

হাসপাতাল পরিদর্শন শেষে মহাব্যবস্থাপক প্রকল্প অফিসে ঢাকা–টঙ্গী–জয়দেবপুর রেলপথ উন্নয়ন প্রকল্প এবং ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পৃথক পর্যালোচনা সভায় অংশ নেন। সভায় দুই প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট প্রকৌশলী, ঢাকা বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ এবং কাজের গতি বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়ে রেলপথে ব্লক (Block) প্রদান, নির্মাণকাজ চলাকালে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করা, সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে মহাব্যবস্থাপক দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়িত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব হবে। একই সঙ্গে রেলওয়ে হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়নের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবার এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় উপস্থিত কর্মকর্তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে মহাব্যবস্থাপকের দেওয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ