শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ

বার্তা টুডে ডেস্ক / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালি থানা যুবদল এ উদ্যোগ গ্রহণ করেছে।

বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারা সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

তারা জানান, পর্যায়ক্রমে কোতোয়ালি থানার বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।

এ সময় কোতোয়ালি থানা যুবদলের নেতাকর্মী, ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ, যুবসমাজ এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ