শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বার্তা টুডে ডেস্ক / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আইন কলেজ অডিটোরিয়ামে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসাইন শান্ত।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম আইন কলেজের ২০২৪-২৫ ব্যাচের শিক্ষার্থী হাফেজ মো. নোমান সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ। বিশেষ অতিথি ছিলেন আইন কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. তানভির এবং সাবেক আইন কলেজ ছাত্রদল নেতা ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর।

এ সময় কলেজ ছাত্রদলের নেত্রী বুশরা ফাহমি, রিফাত সুলতানা, সাবরিনা টিনা, পিংকি আক্তার, মিফতা, মো. হৃদয়, দানিয়াল, জিয়াউল হক চৌধুরী জিয়া, মো. ইব্রাহিম, মো. পারভেজ, আশিক রানা, মো. শাকিল, মো. কামরান অমি, শাহিন কাদির, শাহ ইমরান, মো. আব্বাস, ইমরান হোসেন, ইসমাইলসহ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণ করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ