শিরোনাম
চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক সন্ত্রাসী-অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান ঢাকা–দেওয়ানগঞ্জ রেলপথ পরিদর্শনে মহাব্যবস্থাপক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সাতকানিয়ায় পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরিকে ফুলেল সংবর্ধনা

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সড়কপথে প্রথমবারের মতো বান্দরবানে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা পেয়েছেন বান্দরবান-৩০০ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গাড়িবহর নিয়ে কেরানিহাট এলাকায় পৌঁছালে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবর্ধনা অনুষ্ঠানে আশে শেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. নুরুল হক, কেরানিহাট মা-শিশু জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর, পরিচালক ফরিদুল ইসলাম ও জহিরুল ইসলাম, ব্যবস্থাপক জমির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক রাশেদুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা পৃথকভাবে মন্ত্রী সাচিং প্রু জেরির হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁর নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মন্ত্রীও উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মন্ত্রীকে একনজর দেখতে কেরানিহাট এলাকায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁর গাড়িবহর কেরানিহাট অতিক্রমের সময় শুভেচ্ছা ও অভিনন্দনে মুখর হয়ে ওঠে এলাকা।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বান্দরবানে সড়কপথে এটি মন্ত্রী সাচিং প্রু জেরির প্রথম সফর। সেই সফরের পথেই সাতকানিয়ার কেরানিহাটে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে এ ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ