শিরোনাম
তামাকুমন্ডি লেইন মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী সমিতির নতুন কমিটি শত বছরের নথিতে রেলের দাবি, বিএস জরিপে বন্দর আগ্রাবাদ ডেবার ২৭.১৯৪ একর নিয়ে মুখোমুখি রেল-বন্দর রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যানের আট মাসে ৩ হাজার ৬২০ পিটিসিএ, দক্ষতা বাড়াতে তরুণ চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ রাউজানে গোল্ড মেডেল বৃত্তি পেল ৪ শিক্ষার্থী, পুরস্কৃত ৪০০ রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা, পুলিশ কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম রেলস্টেশনে রেলওয়ের বিশেষ মশক নিধন অভিযান পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর প্রতি পিসিএনপির কৃতজ্ঞতা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

তামাকুমন্ডি লেইন মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী সমিতির নতুন কমিটি

সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক জাবেদ ওমর / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা তামাকুমন্ডি লেইনে মোবাইল ফোন ও মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ীদের সংগঠন তামাকুমন্ডি লেইন মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী সমিতি (TLMABA)-এর ২০২৬-২৭ ইং কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোহাম্মদ মঞ্জুর আলম পারভেজ সভাপতি এবং মো. জাবেদ ওমর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির আওতাভুক্ত এ সংগঠনের নতুন কমিটিতে ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য ২১ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক পরিবেশ আরও সুসংগঠিত করা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ ইউসুফ সিনিয়র সহ-সভাপতি এবং আশরাফুল আমিন আশিক, মো. শাহাব উদ্দিন (শিহাব) ও মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক এবং সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া আবদুল হালিম অর্থ সম্পাদক, মোহাম্মদ ফরহাদুল আলম ইমরান আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ ওসমান গণি প্রচার সম্পাদক, মোজাম্মেল হক দপ্তর সম্পাদক এবং রাসেল মাহমুদ তথ্য-প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন মো. শহীদুল্লাহ সমাজ কল্যাণ সম্পাদক, মনির হোসেন সাহিত্য ও পাঠাগার সম্পাদক, আবদুর রহমান রোকন ধর্মীয় সম্পাদক, মোহাম্মদ রাসেল ক্রীড়া সম্পাদক এবং শাহ্ আলম সাংস্কৃতিক সম্পাদক। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন শহীদুল ইসলাম, মো. সোলাইমান ও রাকিবুল ইসলাম রাকিব।

ব্যবসায়ী সংশ্লিষ্টরা জানান, তামাকুমন্ডি লেইন, সিডিএ মার্কেট, রয়েল প্লাজা, জুবিলী রোড ও রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা। এসব এলাকায় মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজসহ সংশ্লিষ্ট পণ্যের বিপুলসংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ খাতের ব্যবসায়ীদের নানা সমস্যা, বাজার ব্যবস্থাপনা, ক্রেতাসেবা, ব্যবসায়িক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বিতভাবে কাজ করার জন্য শক্তিশালী ব্যবসায়ী সংগঠনের গুরুত্ব রয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং ব্যবসায়ীদের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও ঐক্য গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানে ভূমিকা রাখার প্রত্যাশাও রয়েছে।

নবগঠিত কার্যকরী পরিষদের সকল সদস্যকে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ীদের সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ