শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম রেলওয়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ

বার্তা টুডে ডেস্ক / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম রেলওয়ে জেলার বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল ও বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রেলওয়ে এলাকায় স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সংগঠিত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেলওয়ে অফিসার্স ক্লাবে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম রেলওয়ে জেলার উদ্যোগে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, পিইঞ্জ.। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম।

সভায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্কাউটসের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কালুরঘাট ব্রিজ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ আবুল কালাম চৌধুরী এবং তাবাসসুম বিনতে ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম রেলওয়ে জেলার সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিষয়, বিগত সময়ের কর্মকাণ্ডের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের মধ্যে স্কাউটিংয়ের চেতনা আরও বিস্তৃত করা, নিয়মিত কার্যক্রম জোরদার এবং দক্ষ ও দায়িত্বশীল স্কাউট গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সেবার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ইউনিটে স্কাউটিং কার্যক্রমের পরিধি বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্টরা বলেন, স্কাউটিং শুধু আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তাই রেলওয়ে এলাকায় স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কাউন্সিল সভায় আলোচনার মাধ্যমে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভার মাধ্যমে চট্টগ্রাম রেলওয়ে জেলায় স্কাউটিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ