শিরোনাম
দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী, ত্রাণে কেউ বঞ্চিত হবে না: মীর হেলাল সাতকানিয়ায় বন্যায় জনজীবন বিপর্যস্ত, বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ টানা বর্ষণে মাতারবাড়িতে জলাবদ্ধতা: এমপির নির্দেশে সুইচগেট খুলে জরুরি পানি নিষ্কাশন রেলওয়ে সমবায় ঋণদান সমিতিতে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সভাপতি-সম্পাদকের ভূমিকা আইএমও’র সর্বোচ্চ বীরত্ব সম্মাননায় ভূষিত হচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ আহমেদ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি—আগের নিয়মে ভোট, আগের মতো ফি
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেলপথ পরিদর্শনে রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

জাহাঙ্গীর আলম / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে রেলপথে সৃষ্ট জলাবদ্ধতা ও ট্রেন চলাচলে বিঘ্নের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আজ বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি।

সফরের শুরুতে প্রতিমন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে রেল চলাচলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরে তিনি নগরীর ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন সরেজমিনে পরিদর্শন করেন।

জানা গেছে, কয়েক দিনের ভারী বর্ষণে ষোলশহরসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনে পানি জমে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ট্রেনের গতি কমিয়ে চলাচল করতে হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে যাত্রী নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ অবস্থায় বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত করণীয় নির্ধারণের লক্ষ্যে প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে তিনি বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত সংস্কার, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাভাবিক ট্রেন চলাচল পুনরুদ্ধারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁঞাসহ পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রতিমন্ত্রীকে সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের কারণে রেলপথের সার্বিক পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, চলমান সংস্কার কার্যক্রম এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

এদিকে প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও পরিদর্শনস্থলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার এবং রেল চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছেন।

রেলওয়ে সংশ্লিষ্টদের আশা, প্রতিমন্ত্রীর এ সরেজমিন পরিদর্শনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর দ্রুত সংস্কার এবং নিরাপদ, নিরবচ্ছিন্ন ও সময়নিষ্ঠ ট্রেন চলাচল নিশ্চিত করতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ