শিরোনাম
অটোমেশনের পথে চট্টগ্রাম বন্দর, তবু কমছে না হয়রানি টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক :: / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।

এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। পোশাকজুড়ে ছিল সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ, যা তার সৌন্দর্যকে আরও রাজকীয় করে তুলেছে।

খোলা চুল, হালকা গ্ল্যাম মেকআপ আর বড় দুলে পূর্ণিমার উপস্থিতি যেন আলাদা এক আভিজাত্য তৈরি করেছে। একেকটি ছবিতে একেক রকম অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। কোথাও মিষ্টি হাসি, কোথাও দূরে তাকিয়ে থাকা সব মিলিয়ে তার লুক আর স্টাইলিং ভক্তদের নজর কেড়েছে।

বিশেষ করে সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ ও লাল আলোর ব্যবহারে ছবিগুলো পেয়েছে ভিন্ন মাত্রা। ভক্তদের অনেকেই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘সময় যত যাচ্ছে, পূর্ণিমা ততই সুন্দর হচ্ছেন।’ আবার কেউ বলেছেন, ‘বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।

সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ