শিরোনাম
আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাউখালী উপজেলা পরিদর্শন ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে WFP’র সহযোগিতা চাইলেন মন্ত্রী দীপেন দেওয়ান

বার্তা টুডে ডেস্ক / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে আরও কার্যকর ও সহায়তামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দীপেন দেওয়ান। তিনি বলেন, বর্তমান সরকার এখন প্রথাগত ত্রাণ সহায়তার পরিবর্তে বিশেষ করে পার্বত্য অঞ্চলের যুবক ও যুবতীদের কারিগরি দক্ষতায় দীক্ষিত করার ওপর অধিক গুরুত্বারোপ করছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন World Food Programme (WFP)-এর একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তা বিষয়ক দ্বিপাক্ষিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ডিজিটাল ব্যবস্থাপনা এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে WFP’র কারিগরি সহায়তা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে যোগাযোগ ব্যবস্থা এখনও অনুন্নত, সেখানে জরুরি বা আপদকালীন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং WFP’র কান্ট্রি ডিরেক্টর Simone Parchment। প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মোঃ মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম মাবিবেথ ব্ল্যাক, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

WFP প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ