শিরোনাম
টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

পার্বত্য অঞ্চলের মানুষ সুষম উন্নয়নে বিশ্বাসী: মন্ত্রী দীপেন দেওয়ান

বার্তা টুডে ডেস্ক / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের মানুষ সুষম ও সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠীকে দেশের মূল ধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

১৫ মে (শুক্রবার) রাজধানীর বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ‘বিজু, বৈসুক, সাংগ্রাই, বিষু ও চাংক্রান পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, তিন পার্বত্য জেলার পাহাড়ি-বাঙালি জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপির প্রতি আস্থা রেখে বিপুল ভোটে তিনজন সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চলের মানুষের জন্য মন্ত্রী উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পার্বত্য অঞ্চলের সার্বিক চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশের মূল স্রোতধারার তুলনায় পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে খেয়াং, বম ও চাক সম্প্রদায়ের মানুষের উন্নয়নে বিশেষ উদ্যোগ প্রয়োজন। তিনি পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে কোটা নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশ অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও পাহাড়ি জনগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের নয়, বরং জাতীয় সম্পদে পরিণত করতে হবে। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিশেষ ব্যবস্থা বা কোটা জাতীয় সংহতির জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

মেজর (অব.) তপন বিকাশ চাকমা-র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মার্মা এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। অনুষ্ঠানে রাজধানীতে বসবাসরত পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতারা অংশ নেন।

অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এবং অ্যাডভোকেট মাধবী মার্মাকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ