শিরোনাম
চীনের শানঝিতে কয়লাখনি বিস্ফোরণ: প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের ফ্যামিলি কার্ড দেশের প্রতিটি পরিবারের অধিকার, কোনো গোষ্ঠীর নয়: চট্টগ্রামের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হলেন সালাউদ্দীন আলী চমেক হাসপাতালের প্রথম ব্যবস্থাপনা সভায় উন্নয়ন ও সেবার মানোন্নয়নে একাধিক সিদ্ধান্ত মায়ের চোখে স্বস্তির অশ্রু, শওকতের হাতে মোটরচালিত হুইলচেয়ার তুলে দিল চট্টগ্রাম জেলা প্রশাসন মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারী আটক জ্বালানি সংকট মোকাবিলায় সোলার খাতে কর ছাড়ের দাবি চট্টগ্রামে ১৭ বছর আগের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৫ বছরের কারাদণ্ড ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে সর্বোচ্চ প্রস্তুতি রেলের ডিবি অভিযানে অস্ত্র-গুলিসহ বড় সাজ্জাদ ও রায়হান বাহিনীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

জ্বালানি সংকট মোকাবিলায় সোলার খাতে কর ছাড়ের দাবি চট্টগ্রামে

বার্তা টুডে ডেস্ক / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশকর্মী, তরুণ শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা বলেন, দেশে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর বিদ্যমান আমদানি করের কারণে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে একদিকে সোলার প্রযুক্তির প্রসার বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দেশের জ্বালানি নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।

আইএসডিই বাংলাদেশ, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট চট্টগ্রাম, ক্লিন (CLEAN) ও বিডাব্লিউজিইডি (BWGED)-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট ক্রমেই তীব্র হচ্ছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে ব্যয় ও ভর্তুকি বাড়ছে। একই সঙ্গে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি করছে।

বক্তারা আরও বলেন, এই পরিস্থিতিতে রুফটপ সোলার হতে পারে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান। তবে উচ্চ শুল্ক ও করের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবার আগ্রহ থাকা সত্ত্বেও সোলার প্রযুক্তি ব্যবহার করতে পারছেন না।

সমাবেশ থেকে অবিলম্বে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সব যন্ত্রাংশের ওপর কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা, কর অবকাশ ও সহজ ঋণ সুবিধা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, অগ্রদূত দাস গুপ্ত, ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক গোলাম সরওয়ার, অ্যাডভোকেট প্রণব কুমার বিশ্বাস, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানসহ বিভিন্ন পরিবেশকর্মী ও নাগরিক প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ