শিরোনাম
ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে বিশেষ কোচ, নির্বিঘ্ন ভ্রমণে সরকারের বিশেষ উদ্যোগ চীনের শানঝিতে কয়লাখনি বিস্ফোরণ: প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের ফ্যামিলি কার্ড দেশের প্রতিটি পরিবারের অধিকার, কোনো গোষ্ঠীর নয়: চট্টগ্রামের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হলেন সালাউদ্দীন আলী চমেক হাসপাতালের প্রথম ব্যবস্থাপনা সভায় উন্নয়ন ও সেবার মানোন্নয়নে একাধিক সিদ্ধান্ত মায়ের চোখে স্বস্তির অশ্রু, শওকতের হাতে মোটরচালিত হুইলচেয়ার তুলে দিল চট্টগ্রাম জেলা প্রশাসন মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারী আটক জ্বালানি সংকট মোকাবিলায় সোলার খাতে কর ছাড়ের দাবি চট্টগ্রামে ১৭ বছর আগের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৫ বছরের কারাদণ্ড ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে সর্বোচ্চ প্রস্তুতি রেলের
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে বিশেষ কোচ, নির্বিঘ্ন ভ্রমণে সরকারের বিশেষ উদ্যোগ

জাহাঙ্গীর আলম / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ঈদযাত্রাকে আরও আরামদায়ক ও নারীবান্ধব করতে বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত কয়েকটি আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্ত করেছে।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস-এ যুক্ত নারী যাত্রীদের জন্য বিশেষ কোচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। এ সময় তিনি নারী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মোঃ নাজমুল হাসান, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ঢাকাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক মোঃ আফজাল হোসেন বলেন, “ঈদযাত্রা দেশের মানুষের জন্য আনন্দের। সেই যাত্রা নারী যাত্রীদের জন্য আরও নিরাপদ, সম্মানজনক ও স্বস্তিদায়ক করতেই সরকার এ বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ রেলওয়ে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নারীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নারীরা যেন নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য। রেলওয়ে শুধু পরিবহন নয়, যাত্রীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।”

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মোঃ নাজমুল হাসান বলেন, “ঈদকে কেন্দ্র করে বাড়তি যাত্রীর চাপ থাকে। সেই চাপের মধ্যেও নারী যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ কোচ চালু করা হয়েছে। এটি নারীদের প্রতি সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের একটি বাস্তব উদাহরণ।”

এ সময় নারী যাত্রীরা নিজেদের জন্য পৃথক কোচ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ঈদের ব্যস্ত সময়ে নারীদের জন্য আলাদা কোচের ব্যবস্থা অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। এতে তারা বেশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য অনুভব করছেন।

অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) ঢাকায় পৌঁছালে বিশেষ কোচে ভ্রমণ করা নারী যাত্রীদের স্বাগত জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা–সিলেট–ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা–চট্টগ্রাম–ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেসে নারীদের জন্য বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম ঈদের আগ পর্যন্ত টানা তিন দিন, অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত চলবে।

এদিকে সোনার বাংলা এক্সপ্রেসে আজ থেকে ঈদের আগ পর্যন্ত একটি সম্পূর্ণ কোচ শুধুমাত্র নারী যাত্রীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা–চট্টগ্রাম ও চট্টগ্রাম–ঢাকা—উভয় পথেই এ বিশেষ সুবিধা কার্যকর থাকবে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপের মধ্যে নারী যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সম্মানজনক ভ্রমণ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী যাত্রীরা যেন ভিড়ের মধ্যেও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের নারীদের সম্মান, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে ঈদযাত্রাকে আরও সহজ ও আনন্দময় করে তুলতেই সরকারের এ উদ্যোগ। যাত্রীবান্ধব রেলসেবা নিশ্চিতে বাংলাদেশ রেলওয়ের এমন পদক্ষেপ সাধারণ যাত্রীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ