শিরোনাম
চট্টগ্রামের ব্যবসাবান্ধব উদ্যোগ: সিএন্ডএফ এজেন্টদের জন্য চসিকের অস্থায়ী সেবা বুথ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন লায়ন সালাউদ্দীন আলী কর্ণফুলী নদী ভরাট করে জেটি নির্মাণের অভিযোগ, তাসনিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে তদন্তের দাবি চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন সাতকানিয়ার ঢেমশায় দুই সন্তানের জননীর আত্মহত্যা মাইজপাড়া ফকিরিয়া জামে মসজিদ সংযোগ সড়কের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন সাতকানিয়ায় কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু পার্বত্য মন্ত্রীর পদত্যাগ ঘিরে আলোচনা-সমালোচনা: অপপ্রচার বন্ধে প্রকৃত কারণ জানাতে প্রেস ব্রিফিংয়ের আহ্বান শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ

বার্তা টুডে ডেস্ক / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ৩ জুন (বুধবার) দুপুরে অবতরণ করেছে। জেদ্দা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG136 দুপুর ১২টা ০৫ মিনিটে ৩৭৮ জন হজযাত্রী নিয়ে বিমানবন্দরে পৌঁছায়।

ফ্লাইটটি অবতরণের পর হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের নিরাপদে দেশে ফেরায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর স্যাটোসহ অন্যান্য কর্মকর্তারা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজার এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, চলতি বছর ২০২৬ সালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি হজ ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন যাত্রী সৌদি আরব গমন করেন। এছাড়া অন্যান্য ফ্লাইটে আরও ৮২৬ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সব মিলিয়ে এ বছর চট্টগ্রাম অঞ্চল থেকে মোট ৫ হাজার ৫৭৪ জন হজযাত্রী হজ পালন করতে সৌদি আরব সফর করেন।

হজযাত্রীদের দেশে ফেরার এই কার্যক্রম আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নির্বিঘ্ন আগমন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ