শিরোনাম
ত্রাণ বিতরণে যুবলীগ নেতাকে দায়িত্ব দেওয়ার অভিযোগ, সাতকানিয়ায় বিএনপির তীব্র প্রতিবাদ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী: প্রকৃতির অপার সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার এক অনন্য জনপদ মা-বাবা হত্যা মামলায় নতুন মোড়: ছেলের দেওয়া তথ্যেই মিলল হত্যার আলামত সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন যার হাতে তৈরি নৌকায় বাঁচে মানুষ, সেই ভেট্টা মেস্তীরির পরিবার আজ খোলা আকাশের নিচে চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন

চট্টগ্রামে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত, জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান

বার্তা টুডে ডেস্ক / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

‘বিশ্ব মাদক সমস্যাঃ বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী প্রতিক্রিয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’।

শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকতের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত ডিআইজি মফিজুল ইসলাম, বাংলাদেশ কোস্ট গার্ডের কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লাসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ)-এর উপপরিচালক মো. মানজুরুল ইসলাম এবারের প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে মাদক সমস্যার বিদ্যমান ও নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মাদক মানবসভ্যতার অন্যতম বড় চ্যালেঞ্জ। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, মাদকের চাহিদা কমাতে হলে এর সরবরাহও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা জানান, ২০১৬ সাল থেকে চট্টগ্রামসহ সারাদেশে ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৬ সালের মে মাস পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৪৩৯টি অভিযান পরিচালনা, ১ হাজার ৮১৮টি মামলা দায়ের এবং ১ হাজার ৯৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে একটি সরকারি ও ৪২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার তিনটি ক্যাটাগরিতে বিজয়ী ২০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ