শিরোনাম
অবহেলিত নারীদের স্বপ্ন পূরণে কাজ করছে ‘আলোকিত নারী কল্যাণ সংগঠন’ বান্দরবানে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত খুলছে স্যাম ব্যাটারি রিজেনারেশন কোরআনের হাফেজ তৈরির অঙ্গীকারে গাউছিয়া ছালেকিয়া মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রীর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগের আহ্বান গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ আফরোজা হক বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলে এক লাখ কর্মসংস্থানের সম্ভাবনা, বললেন অর্থমন্ত্রী আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশনের স্টার অ্যাওয়ার্ডে সম্মানিত খন্দকার রুহুল আমিন সিআইপি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা

আজ থেকেই আবেদন গ্রহণ শুরু, তবে ভ্রমণপিপাসুদের মনে এখনো রয়েছে সংশয় / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা কার্যক্রম চালু হচ্ছে। আজ রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের কাছ থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। ফলে দীর্ঘদিন ধরে ভারতে ভ্রমণের অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি আবারও ভিসার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি জানান, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। একই সঙ্গে মানবিক কারণে মেডিক্যাল ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রেও এ কার্যক্রম চালু করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে। এরপর থেকে শুধু সীমিত পরিসরে মেডিক্যাল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি ক্যাটাগরির ভিসা দেওয়া হচ্ছিল।

তবে নতুন এ ঘোষণার পরও ভ্রমণপিপাসুদের মধ্যে পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি। কারণ, অতীতেও একাধিকবার পর্যটন ভিসা চালুর সম্ভাব্য সময় জানানো হলেও শেষ পর্যন্ত বাস্তবে তা কার্যকর হয়নি। ফলে অনেকের মনেই এখন প্রশ্ন—এবার কি সত্যিই পর্যটন ভিসা চালু হবে, নাকি আগের মতো আবারও কোনো কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন পিছিয়ে যাবে?

তবে আজ থেকে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হওয়ার ঘোষণাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন আবেদন গ্রহণ, ভিসা ইস্যু এবং ভ্রমণ কার্যক্রম কতটা নির্বিঘ্নভাবে পরিচালিত হয়, সেটিই দেখার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ