শিরোনাম
স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়েও নিয়মিত সাবরিনা সাবরিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার একটি আলোর ঘর পরিকল্পিত ও টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মীর হেলাল চট্টগ্রাম বন্দরের শিপিং চ্যানেলে বিশেষ অভিযান, অপসারণ ১২ হাজার মিটার অবৈধ জাল মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সম্মিলিত অঙ্গীকার, জেলা পুলিশের সুধী সমাবেশ ও র‍্যালি তুরস্কের ব্লু মসজিদের আদলে নির্মিত আলী শিকদার জামে মসজিদ, দক্ষিণ চট্টগ্রামে সবার নজর কাড়ছে কম মজুরির শ্রমের লোভে রোহিঙ্গা নিয়োগ, সাতকানিয়ায় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম প্রেস ও কোস্টগার্ড পূর্ব জোনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার জয়

বার্তা টুডে ডেস্ক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোস্টগার্ড পূর্ব জোন এর মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলের খেলায়াড়রা ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের লড়াইয়ে ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

১ জুলাই (বুধবার) বিকালে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোন সদর দপ্তরের সংরক্ষিত এলাকায় একটি নিজস্ব খেলার মাঠে জমকালো এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমান। ম্যাচ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপ-কমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ সহ কোস্টগার্ড পূর্বজোনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাচ শুরুর ২৯ মিনিটে আর্জেন্টিনা খেলোয়াড়ের চোখধাঁধানো জোরালো শটে বল জড়ান জালের ওপরের কোণে। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে লড়ে ব্রাজিল। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ১-১ গোলে সমতায় ফেরান ব্রাজিল। শেষ মুহূর্তে টানটান উত্তেজনা চলছে। এমন সময় দুর্দান্ত গতিতে আরেকটি গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এরপর রেফারির শেষ বাঁশির সাথে সাথেই জয়ের উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা শিবির।

ম্যাচ শেষে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এসময় কোস্টগার্ড পূর্ব জোনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের হাতে সম্মাননা স্মারক ও দুটি বৃক্ষ উপহার দেন।

প্রীতি ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং কোস্টগার্ড পূর্ব জোনের সর্বস্তরের কর্মকর্তারা এই জমজমাট ম্যাটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ