শিরোনাম
চন্দনাইশে বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি: কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা, দুই লাখ টাকার মালামাল জব্দ টানা ভারী বর্ষণে শাহ আমানত বিমানবন্দরে সাময়িক জলাবদ্ধতা, দ্রুত স্বাভাবিক পরিস্থিতি বাঁশখালীতে পল্লী উন্নয়ন দিবস উৎযাপনে র‌্যালি ও আলোচনা সভা চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়নে বিআরডিবির ভূমিকার ওপর গুরুত্বারোপ টানা মুষলধারে বৃষ্টিতে সাতকানিয়ার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বন্যার শঙ্কা সাতকানিয়ার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায়ের নতুন টেন্ডার বাতিল ও স্থায়ী টোলমুক্তির দাবিতে ডিসির কাছে স্মারকলিপি কর্ণফুলীর ২৫০ শয্যার হাসপাতাল প্রকল্প অনিশ্চয়তায়, এখন প্রস্তাব ৫০ শয্যার বাঁশখালী চলন্ত মাইক্রোবাসে আগুন জুলাই শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মৃতি স্মারক দিলেন লায়ন সালাউদ্দীন আলী,রবিউল,আমিনুল
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

টানা ভারী বর্ষণে শাহ আমানত বিমানবন্দরে সাময়িক জলাবদ্ধতা, দ্রুত স্বাভাবিক পরিস্থিতি

বার্তা টুডে ডেস্ক / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে টানা দুই দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরের পর কয়েক ঘণ্টাব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা এবং প্রবেশপথে অস্থায়ীভাবে পানি জমে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনে কিছুটা সময় লাগায় এ সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বিকেলের পর বৃষ্টির তীব্রতা কমে এলে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে দ্রুত পানি নেমে যেতে শুরু করে। এতে অল্প সময়ের মধ্যেই পার্কিং এলাকা ও প্রবেশপথের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের যাতায়াত বা ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

এদিকে টানা বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিলেও বৃষ্টির পরিমাণ কমে আসার সঙ্গে সঙ্গে অধিকাংশ স্থানের পানি দ্রুত নেমে যেতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ