শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সরকার ও বিত্তবানদের এই দুর্যোগে বাঁশখালীবাসীর পাশে থাকার আহবান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে শুক্রবার সকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

১০ জুলাই (শুক্রবার) সকালে তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী জেলে পাড়ায় পৌঁছে বন্যাকবলিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণ করেন।

পরিদর্শন শেষে বানীগ্রাম কুইন্স ক্লাবে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, এই বন্যায় বাঁশখালীর মানুষের বেশি ক্ষতি হয়েছে শুনে চলে আসলাম। দেশের যে প্রান্তেই মানবিক বিপর্যয়ের খবর পাই সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা করি৷ সরেজমিনে এসে বাঁশখালীবাসীর পরিস্থিতি দেখে মর্মাহত হলাম। এই জনপদের মানুষের দুর্দশা স্থায়ীভাবে লাঘবে টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই। এই দাবি আমরা সরকারের কাছে জানাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামির কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহ জাহান, চট্টগ্রাম -১৫ সাতকানিয়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, ডাকসুর জি.এস এস এম ফরহাদ, চট্টগ্রাম -১৬ বাঁশখালী সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমীর মোঃ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম ফয়সাল মোঃ ইউনুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম লৎফুর রহমান, দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল হক, দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এড. মোহাম্মদ নাসের, বাঁশখালী উপজেলা জামাতের অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ