শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিচ্ছিন্ন উদ্যোগ নয়, সমন্বয়ের মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা সম্ভব: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

এরশাদ আলম বান্দরবান প্রতিনিধি / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, বিচ্ছিন্নভাবে নয়, বরং পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত উদ্যোগই দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

১৮ জুলাই (শুক্রবার) রাতে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাম্প্রতিক বন্যা-পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দুর্যোগের সময় কে কতটুকু কাজ করেছে বা কোন সংস্থা কত বেশি অবদান রেখেছে— এমন প্রতিযোগিতার সময় এখন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী দ্রুত, সুষ্ঠু ও সমন্বিতভাবে সেবা নিশ্চিত করা। তিনি জানান, সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে— সকল সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রতিটি কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে সাধারণ মানুষ।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রত্যেকে নিজ নিজ সিদ্ধান্তে বিচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনা করলে সেবার মান ব্যাহত হয় এবং অনেক ক্ষেত্রে একই জায়গায় একাধিক সংস্থার কাজের পুনরাবৃত্তি ঘটে, আবার কোথাও প্রয়োজনীয় সহায়তা পৌঁছায় না। তাই মাঠপর্যায়ে সকল দপ্তরের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অধীনে অসংখ্য ছোট ছোট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিন্তু এত বেশি খণ্ডিত প্রকল্পে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা কঠিন। তিনি দীর্ঘমেয়াদি, টেকসই এবং জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, রাষ্ট্রের অর্থ ও সম্পদের সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই অপচয়ের সুযোগ রাখা যাবে না।

সরকারি উন্নয়ন বাজেট বাস্তবায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কাজের জন্য বরাদ্দ পাওয়া অর্থ যথাসময়ে ব্যয় না করে কোষাগারে ফেরত পাঠানোর মধ্যে কোনো সাফল্য নেই। বরং এতে এলাকার উন্নয়ন ব্যাহত হয় এবং জনগণ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন, বরাদ্দের কার্যকর ব্যবহার এবং মাঠপর্যায়ে নিবিড় তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বান্দরবান জেলার ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র, চলমান পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসনের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন, অবকাঠামো মেরামত, কৃষি ও জীবিকা পুনরুদ্ধার এবং জরুরি সেবার পরিধি আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ