শিরোনাম
রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খালাসের সময় অপারেশনাল দুর্ঘটনা, হতাহতের ঘটনা নেই

জাহাঙ্গীর আলম / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এর ৩ নম্বর বার্থে (CCT-03) কন্টেইনার খালাসের সময় একটি অপারেশনাল দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ‘CHANG HAI’ নামের একটি জাহাজ থেকে কন্টেইনার নামানোর সময় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা যায়, কোয়ে গ্যান্ট্রি ক্রেন-৪ (QGC-04) ব্যবহার করে জাহাজ থেকে একটি ৪০ ফুট দৈর্ঘ্যের আমদানি কন্টেইনার খালাস করা হচ্ছিল। এ সময় ক্রেনের স্প্রেডারের লেসিং (Lashing) ছিঁড়ে গেলে কন্টেইনারটি ক্রেনের বিমের (Beam) ওপর পড়ে যায়। এতে ক্রেন ও কন্টেইনার উভয়ই আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তাৎক্ষণিক উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করে। সংশ্লিষ্ট এলাকায় অপারেশন সাময়িকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হলেও বন্দরের সার্বিক কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে যান্ত্রিক ত্রুটি, অপারেশনাল নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সকল বিষয় তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শনিবার রাতেই দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি নিরাপদে অপসারণ এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি উদ্ধারের কাজ শুরু হয়েছে। আগামীকাল (১৯ জুলাই) সকাল থেকে ক্ষতিগ্রস্ত কোয়ে গ্যান্ট্রি ক্রেন-৪ (QGC-04)-এর মেরামত কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, সিসিটি-০৩-এর দুর্ঘটনাকবলিত নির্দিষ্ট স্পট ছাড়া বন্দরের অন্যান্য সব বার্থে কন্টেইনার হ্যান্ডলিং, জাহাজে পণ্য ওঠানামা এবং অন্যান্য অপারেশনাল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম বা জাহাজ পরিচালনায় উল্লেখযোগ্য কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ