শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর

বার্তা টুডে ডেস্ক / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে আইন পেশা পরিচালনার পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামে আয়োজিত ‘নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। একই সঙ্গে নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে পেশায় আত্মনিয়োগ এবং সমাজের অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় চট্টগ্রামের শহীদ ওয়াসিম, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, জুলাই যুদ্ধে শহীদসহ গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অন্যান্য পেশার মতো আইনজীবীদের জন্যও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি আদালতের এজলাস সংকট ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন নবীন আইনজীবীদের স্বাগত জানান এবং স্থানীয় আইনজীবীদের দীর্ঘদিনের বিভিন্ন যৌক্তিক দাবি আইনমন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি বলেন, পর্যাপ্ত জমির অভাবে চট্টগ্রামে আইনজীবীদের তীব্র চেম্বার সংকট তৈরি হয়েছে। এছাড়া আদালতে এজলাসের স্বল্পতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিচারকার্য পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তিনি নবীন ও জুনিয়র আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং জীবনমান উন্নয়নে বিশেষ সরকারি প্রণোদনার দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গত ১৭ বছরে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনজীবীরা যেভাবে আইনি সহায়তা দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সেই ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, অতীতে নানা অবিচার ও শোষণের বিরুদ্ধে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের আপসহীন অবস্থান ভবিষ্যতেও বজায় রাখতে হবে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার। তারা নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। কর্মশালায় আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি সেলিমা খানম, সহ-সভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক সরোয়ার হোসাইন (লাভলু), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহসহ নির্বাহী সদস্যবৃন্দ এবং প্রায় এক হাজার নবীন আইনজীবী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ