শিরোনাম
গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন মানবাধিকার সুরক্ষায় চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি, সভাপতি লায়ন সালাউদ্দীন আলী সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত চন্দনাইশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

রেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে কুমিল্লায় ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি

বার্তা টুডে ডেস্ক / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, কুমিল্লা শাখার উদ্যোগে এক সাধারণ সভার মাধ্যমে ৩০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লা রেলওয়ে স্টেশন চত্বরে অবস্থিত রেস্ট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জু। এছাড়া বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

রেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে কুমিল্লায় ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি

সভায় বক্তারা বাংলাদেশ রেলওয়ের বর্তমান অবস্থা, রেল শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশের উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়া আদায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিকল্প নেই।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কুমিল্লা শাখার ৩০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আবু তাহের সরকারকে আহ্বায়ক এবং শাহাব উদ্দিন হিরনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

পরে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ