শিরোনাম
সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন, মানবপাচার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে উদ্ধার স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৬৫ লাখ

জাহাঙ্গীর আলম / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাসে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও কাস্টমস ইন্টেলিজেন্স।

পরীক্ষা ও প্রক্রিয়াজাতকরণ শেষে উদ্ধার করা পেস্ট-পাউডার থেকে ১ হাজার ৩৮৭ গ্রাম অরিজিনাল স্বর্ণ পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬৫ লাখ ২৬ হাজার টাকা।

রোববার (৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে দুবাই থেকে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে আগত এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বর্ণ চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের সদস্যরা যৌথভাবে নজরদারি শুরু করেন। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সন্দেহভাজন যাত্রীকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে যাত্রীর পরিহিত অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পেস্ট ও পাউডারসদৃশ পদার্থ পাওয়া যায়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া পদার্থের মোট ওজন আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম বলে ধারণা করা হয়েছিল। পরে স্বর্ণকারের মাধ্যমে পেস্ট ও পাউডার থেকে স্বর্ণ পৃথক করার প্রক্রিয়া সম্পন্ন হলে এতে ১ হাজার ৩৮৭ গ্রাম অরিজিনাল স্বর্ণ পাওয়া যায়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তিনি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএল-০১০২৯৭২।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণের চূড়ান্ত পরিমাণ নির্ধারণের পর এর বাজারমূল্য হিসাব করা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ২৬ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণের চালানটি পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় স্বর্ণ পরিবহনের সঙ্গে জড়িত আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে তিনি কোনো সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য কি না এবং এ চালানের সঙ্গে দেশে বা বিদেশে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত তৎপরতা ও সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ