শিরোনাম
বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ পদুয়া মাদরাসায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬ চট্টগ্রামে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের বন্যায় ক্ষতি, তবুও থেমে নেই কৃষক; আমন ও সবজি চাষে ব্যস্ত সাতকানিয়া ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে দিয়েছে: ব্যারিস্টার সরোয়ার

কক্সবাজার প্রতিনিধি / বার্তা টুডে / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন। তিনি বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদের পথ অনুসরণ করে, তাহলে দেশের ছাত্র-জনতা তাদেরও একই পরিণতির দিকে যেতে বাধ্য করবে।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ, কক্সবাজার জেলার সাম্প্রতিক বিভিন্ন বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।

তিনি বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে দিয়েছে। দেশের মানুষ আর কোনো ধরনের স্বৈরাচার বা ফ্যাসিবাদ মেনে নেবে না। কেউ যদি আবার সেই পথ অনুসরণ করে, তাহলে দেশের ছাত্র-জনতা তাদেরও একই পথে যেতে বাধ্য করবে।”

তিনি আরও বলেন, শুধু চেয়ারে বসা মানুষের পরিবর্তন হলেই চলবে না; দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজ থেকে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলার জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব রফিক মাহমুদ বলেন, “২০২৪ সালের ৩৬ দিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত ফসল ছিল ৫ আগস্ট। দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি বলেন, এই আন্দোলনের ফলে অনেক মজলুম মানুষ নতুনভাবে জীবন ফিরে পাওয়ার পাশাপাশি দেশের জনগণ তাদের বাকস্বাধীনতা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার ফিরে পেয়েছে।

সভাপতির বক্তব্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল বলেন, “জুলাই আমাদের প্রেরণা। ছাত্র-জনতা আমাদের যেমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছে, তেমনি ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দিয়েছে।”

তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের স্বপ্নের ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, রামু প্রেসক্লাবের সভাপতি আমির হোসেন হেলালী, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব রফিক মাহমুদ, সহসভাপতি অধ্যাপক কবির ছিদ্দিকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমকে আলম চৌধুরী, সাংবাদিক অধ্যাপক কবির সিদ্দিকী, মাসুদ পারভেজ, আবুল মনসুরসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ