শিরোনাম
আট মাসে ৩ হাজার ৬২০ পিটিসিএ, দক্ষতা বাড়াতে তরুণ চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ রাউজানে গোল্ড মেডেল বৃত্তি পেল ৪ শিক্ষার্থী, পুরস্কৃত ৪০০ রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা, পুলিশ কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম রেলস্টেশনে রেলওয়ের বিশেষ মশক নিধন অভিযান পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর প্রতি পিসিএনপির কৃতজ্ঞতা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিক্ষার্থী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

বার্তা টুডে ডেস্ক / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাঠপর্যায়ে ভূমি সেবার গুণগত মান বাড়াতে নিয়মিত ও কার্যকর পরিদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে। সেবাগ্রহীতাদের হয়রানি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

১১ সেপ্টেম্বর ( শুক্রবার) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব বিষয়ে আলোচনা হয়।

উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে বর্তমানে ব্যবহৃত দুটি ছকের (Format) ওপর টিআইবির পর্যবেক্ষণ ও সুপারিশ নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ।

সভাপতির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, “বর্তমান সরকারের স্পষ্ট অঙ্গীকার হলো সাধারণ নাগরিককে দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদান করা। তিনি বলেন, মাঠপর্যায়ের ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে হবে। পরিদর্শন ব্যবস্থা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়। এটি সুশাসন প্রতিষ্ঠার অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম। পরিদর্শনের ছকগুলো যুগোপযোগী ও সুনির্দিষ্ট হলে দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে আসবে বলে মত প্রকাশ করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।”

কর্মশালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। তিনি বিদ্যমান পরিদর্শন ছক দুটি নিয়ে টিআইবির পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে মাঠপর্যায়ে কর্মকর্তাদের দায়িত্বশীলতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রাপ্ত মতামত ও পর্যালোচনার ভিত্তিতে পরিদর্শন ছক দুটি প্রয়োজনীয় ক্ষেত্রে পরিমার্জন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণসহ আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠপর্যায়ের বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও কর্মশালায় সরাসরি ও অনলাইনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ