শিরোনাম
উৎসবমুখর পরিবেশে সভাপতি মনির, সাধারণ সম্পাদক এরশাদ আলম মেধার স্বীকৃতিই শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা : আবুল বশর আবু ৪৪ বছর পর সরকারিকরণের পথে কর্ণফুলীর এ.জে. চৌধুরী ডিগ্রি কলেজ কুষ্টিয়া জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাফ হোসেনের ইন্তেকাল আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ষোলশহরে সাইফুলের নেতৃত্বে নেতাকর্মীর বিক্ষোভ মিছিল দুর্গোৎসবে নিরাপত্তা, মাদক ঠেকাতে কঠোর বার্তা—আকবরশাহে ওসির আহ্বান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রেল মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও, তীব্র প্রতিবাদ রেলওয়ের প্রান্তিক মানুষের উন্নয়নে আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম দেখতে শিশু বাগ স্কুলে আবু তরাব
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

কুষ্টিয়া জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাফ হোসেনের ইন্তেকাল

বার্তা টুডে ডেস্ক / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন (৬৫) আর নেই। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ কবির আহমদ ও সাধারণ সম্পাদক মোহাং সেলিম পাটওয়ারী।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আলতাফ হোসেন পরিবহন শ্রমিকদের অধিকার, কল্যাণ ও স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন সংগঠক ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে। পরিবহন শ্রমিকদের কল্যাণে তাঁর অবদান সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক সমাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ