শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্ভাব্য উপকারভোগী ও তথ্য সংগ্রহকারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী ও মানবিক উদ্যোগ। সরকারের সেবা থেকে দেশের কোনো পরিবার যাতে বঞ্চিত না থাকে, সেই লক্ষ্যেই প্রতিটি পরিবারের জন্য একটি করে কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগে বিভিন্ন ভাতা ও সরকারি সহায়তা পেতে মানুষকে নানা জায়গায় ঘুরতে হতো। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো খাদ্যনিরাপত্তা, ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে। এটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের অন্যতম পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি।

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা দলীয় বিবেচনা করা যাবে না। প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলো যাতে কার্ডের আওতায় আসে, তা নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ