শিরোনাম
মা-বাবা হত্যা মামলায় নতুন মোড়: ছেলের দেওয়া তথ্যেই মিলল হত্যার আলামত সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন যার হাতে তৈরি নৌকায় বাঁচে মানুষ, সেই ভেট্টা মেস্তীরির পরিবার আজ খোলা আকাশের নিচে চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান বহিঃনোঙরে চুরি-পাইরেসি দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোস্ট গার্ড
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটি গঠন, চেয়ারম্যান আবদুল গাফ্ফার মিয়াজী

বার্তা টুডে ডেস্ক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য স্ট্যান্ডিং কমিটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার গঠন করেছে। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এএসএম আবদুল গাফ্ফার মিয়াজী। কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মঈন রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মো. মঈনুল হক এবং অর্কিড প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ এম. এ. বাতেন চৌধুরী।

এছাড়া কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুশলী নির্মাতা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিক আহমেদ, আইভরি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উত্তরা আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসাইন, পিনাকী হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম, আরিয়ানা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিরুজ্জামান ভূইয়া, ক্লাইম্যাক্স হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাজাহান আলম, জেনারেল হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বরকত উল্লাহ এবং নীল দিগন্ত রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. ইকবাল হোসেন।

রিহ্যাবের সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে গঠিত এ স্ট্যান্ডিং কমিটি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম সম্প্রসারণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নবগঠিত কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও সদস্যরা রিহ্যাবের সামাজিক দায়বদ্ধতা আরও সুসংহত করার পাশাপাশি আবাসন শিল্পের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ