শিরোনাম
বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ পদুয়া মাদরাসায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬ চট্টগ্রামে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের বন্যায় ক্ষতি, তবুও থেমে নেই কৃষক; আমন ও সবজি চাষে ব্যস্ত সাতকানিয়া ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

পটিয়ায় ৬০০ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি, সম্মানিত হলেন ৫০ গুণীজন

বার্তা টুডে ডেস্ক / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পটিয়া উপজেলা বেসরকারি মাদ্রাসা অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান-২০২৬।

শনিবার (১৮ জুলাই) পটিয়ার ইন্দ্রপুলস্থ হল টুডে কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা ও সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা বেসরকারি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুফতি বেলাল উদ্দিন আজাদ। প্রধান অতিথি ছিলেন নূরানী মাদ্রাসা শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরিচালক মাওলানা ইরফান কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান হাফেজ রফিক বিন হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল ফজল মজুমদার, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ আকতার উদ্দিন, মাওলানা মাহমুদুল্লাহ জমিরাবাদী, মাওলানা মনির উদ্দিন ফারুকী, জহির মজুমদার, সেলিম উদ্দিন ও আনোয়ার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ সুলতানি, মাওলানা রুহুল্লাহ, মাওলানা আব্দুর রশিদ, আজিজুল হক বিন আব্দুল্লাহ, মাওলানা হাসান চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মিজান এবং মাওলানা ফয়সাল উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও সাধারণ শিক্ষায় সমান দক্ষতা অর্জনের আহ্বান জানান। পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, চলতি বছরের মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬০০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। বৃত্তিপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, মগ, ব্যাগ, সনদপত্রসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সমাজসেবা, মানবিক কার্যক্রম, শিক্ষা বিস্তার এবং হাফেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ মেধাবৃত্তি কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ