শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শত প্রদীপ প্রজ্বালন ও প্রসাদ বিতরণসহ রাধাগোবিন্দ সেবাশ্রমে মহোৎসব

বার্তা টুডে ডেস্ক / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) এলাকার মাখন পালের বাড়িস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ৫ আগস্ট বুধবার থেকে শুরু হয়ে ৬ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ ধর্মীয় অনুষ্ঠানমালা। শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের আয়োজনে এবং দিকদর্শন প্রকাশনী লিমিটেড ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের সার্বিক সহযোগিতায় এ মহোৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, প্রথম দিন ৫ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন, শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা এবং অধিবাসকৃত্য অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও বিগ্রহের প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলির আয়োজন করা হয়েছে।

একই দিন দুপুর ১২টায় ভোগরাগ ও আরতি অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় আনন্দবাজারে ভক্ত ও উপস্থিত সবার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এ ছাড়া অনুষ্ঠানমালার শেষ পর্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শত প্রদীপ প্রজ্বালনের আয়োজন করা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর. সি. পাল এক বিবৃতিতে সনাতন ধর্মাবলম্বীসহ সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানমালায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত ও প্রাণবন্ত করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ