শিরোনাম
বাঁশখালীতে মাদক সম্রাট আটক,১বছরের কারাদণ্ড চট্টগ্রামে রাজনৈতিক আলোচনা সভা, ইতিহাস ও উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য ও খাল পরিদর্শন চট্টগ্রামে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ চলছে: ওয়াহিদ মালেক রাঙামাটিতে আধুনিক ‘কুমন’ শিক্ষা পদ্ধতির যাত্রা শুরু: বিশ্বমানের দক্ষ মানবসম্পদ গঠনে নতুন দিগন্ত বোয়ালখালীর সাংবাদিকদের ঐক্যের নতুন প্ল্যাটফর্ম “সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম” চলতি বছরেই শেষ হবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের কাজ : অর্থমন্ত্রী আমির খসরু জনগণই আমাদের রাজনৈতিক শক্তির উৎস : চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার বরুড়ায় জনসমুদ্রে রূপ নেয় তারেক রহমানের পথসভা “কর্মস্থলে অনুপস্থিত ও ভুয়া স্বাক্ষর কান্ডে জড়িত” বাঁশখালীর সেই বিতর্কিত চিকিৎসককে কর্ণফুলী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাবার কান্না, বাঁশখালীতে যুবকের ৪ মাসের কারাদণ্ড
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে রাজনৈতিক আলোচনা সভা, ইতিহাস ও উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য ও খাল পরিদর্শন

বার্তা টুডে ডেস্ক / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বিগত ১৭ বছর ধরে দেশের ইতিহাস বিকৃত করে একটি মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে, যা ভেঙে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।

শনিবার (১৬ মে) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পথনির্দেশনা। দেশের যেকোনো ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে বলেও তিনি মন্তব্য করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং কৃষি, গার্মেন্টস ও শ্রম রপ্তানি খাতের বিকাশে তার অবদান রয়েছে।

তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেন, সত্য ইতিহাস জানানো ও বিকৃত ইতিহাস থেকে রক্ষা করা জরুরি। এ লক্ষ্যে পিআরইউ-এর মতো সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও তিনি মত দেন।

অনুষ্ঠানে তিনি বিএনপির নেতৃত্ব নিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করেছেন।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে পিআরইউ সদস্য জহিরুল ইসলাম জহিরের লেখা গ্রন্থ “অনান্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান” এর মোড়ক উন্মোচন করেন।

এর আগে দুপুরে তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে চলমান মহেশখালীসহ বিভিন্ন খালের ড্রেজিং কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা খাল ড্রেজিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বর্ষা মৌসুমে নদীমুখ ভরাটের কারণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। কর্মকর্তারা জানান, নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত থাকলে নগরীর জলাবদ্ধতা সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ