শিরোনাম
ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন মানবাধিকার সুরক্ষায় চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি, সভাপতি লায়ন সালাউদ্দীন আলী সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত চন্দনাইশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন পাঁচ দিনের শুভেচ্ছা সফরে, চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

হৃদয় খান / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর নিকেতনের এলিট কনভেনশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ ও স্টার অ্যাওয়ার্ড। শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের তারকা, মডেল, অভিনেত্রী, ফ্যাশন ব্র্যান্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশের ১৭টি ফ্যাশন হাউজের ব্র্যান্ড নিয়ে টেলিভিশন ও চলচ্চিত্রের তারকারা র‌্যাম্পে অংশগ্রহণ করেন। প্রতিটি ফ্যাশন হাউজের ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে উপস্থিত ছিলেন একঝাঁক মডেল, অভিনেত্রী ও ব্র্যান্ড প্রমোটর। তাদের অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে বর্ণিল ও আকর্ষণীয়।

সেলাই নিবেদিত ও কোরিয়ান মার্টের ব্যবস্থাপনায় এবং দিয়ামনি ই-কমিউনিকেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডিও ভিসেজের কর্ণধার ও ফ্যাশন শো ডিরেক্টর সুমন হোসেন এবং মো. মনিরুজ্জামান অপূর্ব। ফ্যাশন শোগুলোতে কোরিওগ্রাফি করেন সৈয়দ রুমা। পাশাপাশি স্টাইলিস্ট ও ফ্যাশন ডিরেক্টর রাকিব বাবুও আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি এ তায়েব। উদ্বোধন করেন অতিথি লিমিটেডের পরিচালক লায়ন নূরনবী মৃধা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পান সুপারীর সিইও ও দিয়ামনি ই-কমিউনিকেশনের উপদেষ্টা কনা রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার রুহুল আমিন সিআইপি।

আয়োজকরা জানান, বাংলাদেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের একই মঞ্চে নিয়ে আসা এবং দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তোলার লক্ষ্যেই বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ও স্টার অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ফ্যাশন প্রদর্শনীর পাশাপাশি ফ্যাশন, বিনোদন ও অন্যান্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্টার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়।

আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ। তারকা, মডেল ও ফ্যাশন সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং দেশের ফ্যাশন অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ