শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

প্রবীণ সাংবাদিক সুলতান আহমদ আশরাফীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

বার্তা টুডে ডেস্ক / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক সুলতান আহমদ আশরাফীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

রবিবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, সুলতান আহমদ আশরাফী দীর্ঘ সময় সাংবাদিকতা পেশায় ছিলেন। তিনি দৈনিক আজাদীতে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এই প্রবীণ সাংবাদিক চট্টগ্রামের সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন ও কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সাংবাদিক নেতৃবৃন্দ তার পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার ক্ষমতা দেন, সৃষ্টিকর্তার কাছে এ দোয়া কামনা করেন।

প্রবীণ এই সাংবাদিক কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নগরীর দেবপাহাড় জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ওইদিন জোহরের নামাজের পর বাঁশখালীর সরল ইউনিয়নের বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ