শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

রাঙামাটিতে ২১ জনকে যানবাহন মেরামত প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

নাজিম আলী রাঙামাটি প্রতিনিধি / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে ২১ জনকে নিয়ে ১০ দিনব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি সদর জোন সেনাবাহিনীর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় রাঙামাটি সদর জোন মাঠের প্রশিক্ষণ শেডে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। এ সময় সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সেনাবাহিনী কাজ করছে। যানবাহন মেরামত প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে রাঙামাটি জেলার ২১ জন অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ